শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প’সহ আটক ১

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প’সহ আটক ১

কিশোরগঞ্জে তেরপট্টি এলাকা হতে বিপুল পরিমান জাল স্ট্যাম্প’সহ জালিয়াতি ও প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

রোববার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদরের তেরপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে ১০ টাকার ছোট জাল ষ্ট্যাম্প-১৬ হাজার ২শ টি, ১০ টাকার বড় জাল ষ্ট্যাম্প ১২০ টি, ১০০ টাকার জাল স্ট্যাম্প-২০০ টি, মোবাইল একটি  ও সিম একটি’সহ আসামী মোঃ রফিকুল ইসলাম (৫০), পিতাঃ আব্দুল আলী, সাং-করগাঁও, ইউপি-করগাঁও, থানা-ও জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আসামী দীর্ঘদিন যাবৎ জাল স্ট্যাম্প তৈরী করে সমগ্র বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষকে ধোকা দিয়ে আসছে বলে স্বীকার করেছে। জাল স্ট্যাম্প জালিয়াতি ও প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com