বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

রাজনগরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৩

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
রাজনগরে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেট কার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক মো. জাকির হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছেন। রোববার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুশুরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় তিনজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. জাকির হোসেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোরামার এলাকার আব্দুর রশীদের ছেলে। আর আহতরা হলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জৈন্তাপুর কার্যালয়ের ড্রাইভার আব্দুল আহাদ (৪৫), যাত্রী সিরাজুন নাহার (৭৫) ও ডা. কাইয়ুম উদ্দীন (৭৫)।

রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাউজিং স্টেট শ্রীমঙ্গল থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাড়ি সিলেটে যাওয়ার পথে চৌধুরী বাজার এলাকায় মৌলভীবাজারগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং তিনজন আহত হন। পরে আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং ডা. কাইয়ুম উদ্দিনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আসংখ্য জনক অবস্থায় সিলেট উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি থানায় রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com