বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

প্রেমিকার আবদার পুরনে নিজের অপহরণে নাটক সাজায় তামিম

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে
প্রেমিকার আবদার পুরনে নিজের অপহরণে নাটক সাজায় তামিম

কিশোরগঞ্জের কুলিয়ারচরের প্রেমিকার ঘোরাঘুরির আবদার পুরন করতে, প্রেমিকাকে নিয়ে নিজের অপহরণ করার নাটক সাজায় মো. তামিম মিয়া (২১) নামের এক যুবক।

তামিম কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত মো. মাইন উদ্দিন ও মোছা. আফিয়া খাতুনের ছেলে।

মোছা. আফিয়া খাতুন জানায়, গত পাঁচ দিন আগে তামিম ঢাকায় জুতার কাজ করবে বলে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে তার একটি নাম্বার থেকে ফোন আসে তার ছেলে তামিমকে অপহরণ করা হয়েছে। ফোনের ওই পাশ থেকে একটি মেয়ে কণ্ঠ জানায়, যদি তার ছেলেকে জীবিত চায় তবে যেনো অতিদ্রুত এক লাখ টাকা দিয়ে ছাড়িয়ে নেয়।

এই ঘটনার পর অসহায় মা এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে ঘটনার দুইদিন পর কুলিয়ারচর থানার দ্বারস্থ হয়। পরে কুলিয়ারচর থানা পুলিশ দীর্ঘ আরও তিনদিনের পরিশ্রমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার (৬ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ শহর থেকে তাকে উদ্ধার করে।

উদ্ধারের পর তামিম জানায়, প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করতে তারা দুজনে এই অপহরণের নাটক সাজায়।

এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তা তাকে উদ্ধারের পর, কাউন্সিলিং করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com