রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদেরকে উৎসাহিত করতে ভর্তুকী প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে সরকার প্রদত্ত বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস ছামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ:দা:) নাহিদ হাসান সুমন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ২ হাজার ৩শ জন প্রান্তিক চাষিকে বাছাই করা হয়েছে। তন্মধ্যে প্রতি চাষিকে ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি সার ও ৫ কেজি বীজ ভর্তুকী দেয়া হচ্ছে। এ সময় সরকার প্রদত্ত ভতুর্কি মূল্যে দুইজন কৃষককে ২টি কম্বাইন্ড হার্ভেস্টার প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com