বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

ভৈরবে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১৬২ বার পড়া হয়েছে
ভৈরবে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ-১৪২৯ বরণ উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা বারটায় উপজেলা পরিষদের সম্মেলণ কক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বাংলা নববর্ষ বরণ উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচীর আলোকে উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বাংলা নববর্ষ বরণের আয়োজনটি সংক্ষিপ্ত পরিসরে শেষ করার বেপারে তাগিদ দিয়েছেন উপস্থিত সুধী জনেরা। পাশাপাশি নতুন প্রজন্মকে বাঙ্গালী জাতির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারনা দিতে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ বরণের আয়োজন বাধ্যতামূলক করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com