বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

জুুড়ীতে অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
জুুড়ীতে অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় লোকালয় থেকে একটি অজগরের বাচ্চা উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

মঙ্গলবার (১২এপ্রিল) উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আব্দুর রহিমের বাড়ির একটি টিন শেডের ঘরে অজগরটি দেখতে পায় বাড়ীর লোকজন। পরে বন বিভাগকে খবর দিলে দুপুরে সেটি উদ্ধার করে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত আব্দুর রহিমের বাড়ির একটি টিন শেডের ঘরে সকালে একটি অজগর সাপ দেখতে পায় বাড়ীর লোকজন। টিন শেডের ঘরটিতে রান্না করার জ্বালানির (লাকড়ীর) মধ্যে সাপটি কে লুকিয়ে থাকতে দেখে বাড়ীর লোকজন চেঁচামেচি শুরু করেন। পরে প্রতিবেশীরা সাপটি দেখতে ভীড় করেন। এরপর বন বিভাগের লোকজনকে খবর পাঠালে তাঁরা এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

স্থানীয় সংবাদ কর্মী মিফতা আহমদ রিটন বলেন, এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বন বিভাগ কে খবর দিলে তাঁরা সাপটি উদ্ধার করে।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, অজগরের বাচ্চাটির খবর পেয়ে আমরা উদ্ধার করে স্থানীয় সাংবাদিকদের নিয়ে পুটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করি। অজগরটির বয়স চার-পাঁচ মাস হতে পারে। এটি চার ফুট লম্বা ও ওজনে প্রায় চার কেজি হবে।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, অজগরের বাচ্চাটি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়লে স্থানীয় লোকজন সেটিকে আটক করে বন বিভাগকে খবর দেন। পরে তা উদ্ধার করে পুটিছড়া সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com