বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

নিকলিতে পুলিশের দেয়া ঘরে মাথা গোঁজার ঠাঁই হয়েছে প্রতিবন্ধী খুশেদা বেগমের

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে
নিকলিতে পুলিশের দেয়া ঘরে মাথা গোঁজার ঠাঁই হয়েছে প্রতিবন্ধী খুশেদা বেগমের

নিকলীতে পুলিশের সহায়তায় নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী খুশেদা বেগম। এখন থেকে থাকার জন্য তাকে আর কষ্ট করতে হবে না।

সারা দেশের ন্যায় মুজিববর্ষ উপলক্ষে গত (১০এপ্রিল) সকালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ পুলিশ কর্তৃক নির্মিত গৃহহীন পরিবারের ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়েছেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পূর্ব হাটি গ্রামের প্রতিবন্ধী নারী মোসাম্মৎ খুশেদা বেগম।

সোমবার সরজমিনে বিকেলে ছাতিরচর গেলে খুশিতে আত্মহারা হয়ে প্রতিবন্ধী মোসাম্মৎ খুশেদা বেগম বলেন, এতদিন ভাঙ্গা ঘরে ছিলাম, বৃষ্টি হলে পরের ঘরে গিয়ে রাত কাটাতে হতো , প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ পুলিশদের মাধ্যমে মহান রাব্বুলামিন আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। এখন দুই রোম বিশিষ্ট একটি পাকা ঘর পেয়েছি, পেয়েছি বাথরুম, গোসলখানা। এখন আর বৃষ্টিতে ভিজতে হবে না, বৃষ্টি হলে পরের ঘরে রাত কাটাতে হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও পুলিশের জন্য দু’হাত তুলে দোয়া করি তিনি যেন অনেক অনেক বছর বেঁচে থাকেন এবং দেশের সেবা করে যেতে পারেন।

রবিবার (১০এপ্রিল) সকালে কিশোরগঞ্জ নিকলীতে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর হস্তান্তর ও দেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উদ্বোধন ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন– ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) নির্দেশনায় নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফ।

নিকলী থানার (তদন্ত) কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান খান, এসআই সোহেল রানা, এসআই মোঃ সাকিব হাসানসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ার খাঁন চৌধুরী বলেন, ছাতিরচর ইউনিয়নের পূর্ব হাটি গ্রামের প্রতিবন্ধী নারী মোসাম্মৎ খুশেদা বেগম এক অসহায় ও ভূমিহীন। থাকে সব সময় ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন সুযোগ সুবিধাও দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com