বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

হোসেনপুরে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জের হোসেনপুরে ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সাইদুর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) সিরাজ উদ্দিন, ৯ ওয়ার্ডের সদস্য জিল্লুর রহমান (মুকুল), গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমেদ ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সহ ইউনিয়নের শতাধিক বাসিন্দা।
জানা যায়, গত ১০ এপ্রিল রবিবার ইফতারের পূর্ব মূহুর্তে  ইউপি সদস্য আব্দুল মালেক খোকা ও তার সহযোগীরা চেয়ারম্যান ও  ৮ নং ওয়ার্ড সদস্য প্যানেল চেয়ারম্যান (১) সিরাজ উদ্দিনের উপর দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী হামলা চালায়। এ সময় চেয়ারম্যান সহ আরও কয়েকজন আহত হয়। পরে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে চেয়ারম্যান এ্যাড. সাইদুর জানান, ইউপি সদস্য আব্দুল মালেক খোকা ও তার সহযোগীদের মাধ্যমে ভয়ঙ্কর হামলার শিকার হয়েছিলাম। আমাকে হত্যার উদ্দেশ্যে তারা আমার উপর এ ধরনের বর্বর হামলা চালিয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com