বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে
কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

খরিপ-১ আউশ মৌসুমে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ,সার ও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

হাওর এলাকায় ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে এবং নন-হাওর এলাকায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে এই মেশিন দেয়া হয়। কম্বাইন হারভেস্টার মেশিনের দাম কোম্পানি ভেদে ২৭ লাখ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত মূল্য রয়েছে।

বুধবার(১৩ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান,কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগীরা।

এ সময় উপজেলার ৯টি ইউনিয়নের দুই হাজার কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ, ২০ কেজি করে ডিএফি সার এবং ১০ কেজি করে পটাস সার বিতরণ করা হয়। পরে সরকারের উন্নয়ন সহায়তা হিসেবে কৃষকদের হাতে ভর্তুকি মূল্যে ৫ টি কম্বাইন হারভেস্টার মেশিনের মধ্যে ২টি কম্বাইন হারভেস্টার মেশিন তুলে দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com