মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকসা চালকের মৃত্যু

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকসা চালকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. উজ্জ্বল মিয়া (৪০) নামের এক অটোরিকসা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২২এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পৌর সদরের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অটোরিকসা চালক মো. উজ্জ্বল মিয়া (৪০) পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার কাওনা গ্রামের মৃত মো. মুসলিম খাঁ’র পুত্র। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও দুই ছেলে সন্তানকে নিয়ে পৌরসদরে ভাড়া বাসায় থেকে অটোরিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

জানা যায়, শুক্রবার রাতে পৌরসদরের হাপানিয়া এলাকায় ব্যাটারী চালিত অটোরিকসা চার্জ দিতে গিয়ে আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হোন উজ্জ্বল মিয়া। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত উজ্জ্বল মিয়া ওরফে বদর খাঁ দীর্ঘদিন যাবৎ পাকুন্দিয়ায় অটোরিকসা চালানোর সুবাদে সবাই তাকে পাইলট বলে ডাকতো। তাঁর মৃত্যুতে পরিবার ও পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আজ শনিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com