বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

বাবা ছিলেন ডাক্তার, ছেলে এখন ইয়াবা ব্যবসায়ী

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে
বাবা ছিলেন ডাক্তার ছেলে ইয়াবা ব্যবসায়ী

১ হাজার পিস ইয়াবা’সহ ব্রাহ্মণবাড়িয়ার মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম রিপন খান (৫১) কে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পুলেরঘাট থেকে গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা।

 

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার এলাকা হতে মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম রিপন খান (৫১) কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করে।

জহিরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জলিলপুর এলাকার মৃত ডা: মো: ছিদ্দিকুর রহমানের ছেলে। আটকের সময় তার কাছ থেকে মাদকের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৮শ টাকা জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

প্রেস রিলিজে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য চিহ্নিত মাদক ব্যবসায়ীর উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। সেই প্রেক্ষিতেই আজ (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক মেজর মো: শাহরিয়ার মাহমুদ খান জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com