সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা কাদির  ভূঞাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
হোসেনপুরে বীর মুক্তিযোদ্ধা কাদির  ভূঞাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রহিমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও রামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আহাম্মদ স্বপনের পিতা কাদির ভূঞা (৮২) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (১৫ মে) বিকেলে উপজেলার রহিমপুর গ্রামে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিন সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনঅবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, সাবেক  ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ প্রমুখসহ বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক দলের নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাগণসহ নানা শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com