বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

নিকলীতে ধারালো কিরিচের আঘাতে যুবক খুন, আটক ৬

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৬২ বার পড়া হয়েছে
নিকলীতে ধারালো কিরিচের আঘাতে যুবক খুন, আটক ৬

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বন্ধুর ধারালো কিরিচের আঘাতে মোঃ তুষার মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ মে) রাতে মাইজ হাটির গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান আসামি সাগর মিয়াসহ ছয় জনকে পুলিশ আটক করেছে।

তুষার নিকলী সদর ইউনিয়নের ষাইটধার তালাপ পাড় গ্রামের আতাব আহাম্মেদের ছেলে।

এলাকাবাসী ও স্বজনরা জানান, রমজান মাসে তুষার মিয়া ও বটতলা গ্রামের সুরুজ আলীর ছেলে সাগরের মধ্যে বিয়ের বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর পর এদের মধ্যে হাতা-হাতিহয়। বিষয়টি তুষারের পিতা আতাব আহেম্মেদ জানতে পেরে তুষারকে ঢাকায় কাজ করার জন্য পাঠিয়ে দেন। গত মঙ্গলবার (২৪মে) তুষাররের ফুফাতো বোন মারা গেলে তার জানাজায় অংশ নিতে তুষার ঢাকা থেকে নিকলীতে আছে। পূর্ব বিরোধের জের ধরে সাগর তার লোকজন নিয়ে ধারালো কিরিচ দিয়ে তুষারের পেটের বাম পাশে আঘাত করে।

খবর পেয়ে এলাকার লোকজন তুষারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, উন্নত চিকৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, যাওয়ার পথে (রাস্তায়) তুষার মারা যান।

এ ব্যাপারে তুষারের পিতা আতাব আহাম্মেদ বাদী হয়ে বৃহস্পতিবার নিকলী থানায় সাগর মিয়াকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আক্তারুজাম্মান খাঁন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধান আসামিসহ ছয়জনকে জিঞ্জাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ দিকে কিশোরগঞ্জের এডিশনাল এস,পি ক্রাইম মোহাম্মদ নুরে আলম ঘটনা স্থল পরিদর্শন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com