রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন পাকুন্দিয়া পৌরসভা

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন পাকুন্দিয়া পৌরসভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট বালক (অনুর্ধ-১৭) খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পাকুন্দিয়া পৌরসভা। বৃহস্পতিবার (২৬ মে) আনন্দঘন পরিবেশে পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। চূড়ান্ত খেলায় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে পাকুন্দিয়া পৌরসভা বিজয়ী হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে গোল্ডকাপ তুলে দেন প্রধান অতিথি স্বাস্থ্য বিভাগের সাবেক মহাপরিচালক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর জুয়েল ও শামছুন্নাহার আপেল, পৌর মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন, পাকুন্দিয়া মহিলা অনার্স ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com