শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা (অনূর্ধ্ব ১৭) গোল্ডকাপ ফুটবল উদ্বোধন

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা (অনূর্ধ্ব ১৭) গোল্ডকাপ ফুটবল উদ্বোধন

কিশোরগঞ্জ জেলায় শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২২ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

শনিবার (২৮ মে) বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাক সরকার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা।

উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে কিশোরগঞ্জ সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়েছে হোসেনপুর উপজেলা। দিনের অন্য ম্যাচে বাজিতপুর উপজেলার বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়েছে তাড়াইল উপজেলা। নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিলো। আরেক ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ভৈরব উপজেলাকে ১-০ গোলে হারিয়েছে করিমগঞ্জ উপজেলা। এদিকে বালিকাদের ম্যাচে হোসেনপুর উপজেলাকে ৪-১ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা। জেলার ১৩ টি উপজেলা এবং পৌরসভাসহ ১৪ দলের বালক এবং বালিকা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। আগামী ২ জুন শেষ হবে এই প্রতিযোগিতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com