বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বীর মুক্তিযুদ্ধা আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সংবর্ধনা প্রদান

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
বীর মুক্তিযুদ্ধা আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সংবর্ধনা প্রদান
একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধা হাজিপুর ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টোর প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুছ চৌধুরীকে কাতারে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ মে) কাতারের ব্যবসায়ী ইরফান আমিন ও লুৎফর রহমানের সার্বিক পৃষ্ঠপোষকতায় দোহার স্থানীয় একটি রেস্তোরাঁর হলরুমে কানাডা থেকে বাংলাদেশে যাত্রাপথে মধ্যে কাতারে যাত্রাবিরতিকালে দেশটিতে বসবাসরত মৌলভীবাজার জেলার প্রবাসীদের পক্ষ থেকে আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশভোজ আয়োজন করা হয়।
জালালাবাদ এসোসিয়েশন কাতার এর সভাপতি মো. কপিল উদ্দিনের সভাপতিত্বে ও যুব সংগঠক শিপার আহমদ শিমুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আহমেদ কবির, জালালাবাদ এসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবু,  সমাজ সেবক মোখলেছুর রহমান, আবু তাহের চৌধুরী, আহমেদ মালেক, সিরাজুল ইসলাম শাহীন, আবদুল হামিদ প্রমুখ।
এসময় সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ চৌধুরীকে জালালাবাদ এসোসিয়েশন কাতার এবং মৌলভীবাজার প্রবাসীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা মৌলভীবাজার বসবাসকারীদের অতিথিয়তায় আনন্দ প্রকাশ করেন, সকলকে মিলে মিশে দেশের সুনাম বৃদ্ধি ও সমৃদ্ধীতে অবদান রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com