বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মৌলভীবাজারে যৌথ অভিযানে প্রাইভেট হাসপাতালে জরিমানা

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে যৌথ অভিযানে প্রাইভেট হাসপাতালে জরিমানা

প্রাইভেট হাসপাতালে অনিয়ম ও সেবার মান উন্নয়নে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর। এই লক্ষে আজ রবিবার (২৯ মে ) মৌলভীবাজার জেলায় সদর উপজেলার বরহাট, সিলেট রোড, বড়কাপন, মোস্তফাপুর রোড, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় এবং সিভিল সার্জনের অফিস, মৌলভীবাজার কর্তৃক অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সদস্যগণ, সিভিল সার্জন, মৌলভীবাজার অফিসের জেলা সেনেটারী ইন্সপেক্টর দীপংকর ব্রহ্মচারী এবং ডা: ফারহানা হক শিমু উপস্থিত থেকে  সহযোগিতা করেন।

অভিযানে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ওটির মধ্যে ও ফার্মেসীতে পাওয়া যাওয়া, ওটির যন্ত্রপাতি যথাযথভাবে সংরক্ষণ না করা, রিএজেন্টের উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, লাইসেন্স নবায়ন না করাসহ  বিভিন্ন অনিয়মের দায়ে বরহাটে অবস্থিত সূর্যের হাসি ক্লিনিককে ১০ হাজার টাকা,বড়কাপনে অবস্থিত হাবিব হেলথ কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা, মোস্তফাপুর রোডে অবস্থিত নূরজাহান(প্রা:) হাসপাতালকে ১৫ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত মা-মনি(প্রা:) হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সরকারী নির্দেশনা মোতাবেক লাইসেন্স নবায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করার এবং আইন মেনে স্বাস্থ্য সেবা পরিচালনার লক্ষ্যে অভিযান চলমান থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com