শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কুলিয়ারচরে জুতা কেনা ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে জুতা কেনা ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।

সোমবার (৩০ মে) দুপুরে কুলিয়ারচর বাজারে এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া উপজেলার গাইলকাটা গ্রামের মো. এরশাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৯ মে) রাতে জুতা কেনার ঘটনাকে কেন্দ্র করে কুলিয়ারচর বাজারে রবিন ও মনিরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনার রেশ ধরে সোমবার (৩০ মে) দুপুরে কুলিয়ারচর বাজারে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে ৮-১০টি দোকান ও ঢাকাগামী তৃষা বাস কাউন্টারে থাকা কয়েকটি বাসের গ্লাস ভাঙচুর করা হয়। এতে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন।

তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে সুমন মিয়াকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com