বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

পুলিশ সুপারের সাথে রিপোর্টার্স এসোসিয়েশনের শুভেচ্ছা বিনিময়

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২
  • ১৬০ বার পড়া হয়েছে
পুলিশ সুপারের সাথে রিপোর্টার্স এসোসিয়েশনের শুভেচ্ছা বিনিময়

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ এর সাথে শুচ্ছেভা বিনিময় করেছে কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন।

বুধবার (১ জুন) বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন এর কার্যকরী কমিটির সভাপতি মো: আলী রেজা সুমন ও সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন এর নেতৃত্বে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি উবায়েদ রনি, সহ-সভাপতি মো: হুমায়ুন কবীর, মো: আব্দুর রব, কোষাধ্যক্ষ মো: ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো: আল-আমীন, প্রচার সম্পাদক মো: কামরুজ্জামান রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার মিতু, কার্যকরী সদস্য মো: মনির হোসেন প্রমুখ।

 

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। একই তারিখে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আরও ৪২ জন কর্মকর্তা অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। 

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে এমএসসি ডিগ্রি লাভ করেন। ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি গত ৩১/০৫/২০০১ তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি পদে যোগদান করেন। মো. মাশরুকুর রহমান খালেদ এর আগে ডিসি হিসেবে ডিবি, ডিএমপি ঢাকা এবং পুলিশ সুপার হিসেবে গাইবান্ধা জেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট, চীন ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশের অভিভাবক, সুদক্ষ, অত্যন্ত বিনয়ী, সাহসী ও জনবান্ধব এই কর্মকর্তার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্তিতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করছেন।  

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com