শুক্রবার কিশোরগঞ্জের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে “কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ” এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভায় হোমিওপ্যাথির জনক ডাঃ স্যামুয়েল হ্যানিমেন এর জন্ম বার্ষিকী উদযাপন করা হয়।
এসময় উপস্থিত সদস্যদের সম্মতিতে আগামী ২ বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয় ডাঃ ইমরান হাসান রকি এবং সেক্রেটারি হয় ডাঃ মোঃ সালাহউদ্দিন মিঠু।
অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোকাররম হোসেন পামেল, সহ-সভাপতি যথাক্রমে ডাঃ মোবারক হোসেন খান, ডাঃ জালাল উদ্দীন, ডাঃ রাজন কর, যুগ্ন-সাধারন সম্পাদক ডাঃ মাহবুব শফি সিরাজী, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক ডাঃ দিদারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সাধারণ সভায় বক্তব্য রাখেন ডাঃ আব্দুল আউয়াল, ডাঃ শফি উদ্দিন ভুইয়া, ডাঃ হোসেন, ডাঃ মবিনুল ইসলাম রঞ্জু, ডাঃ সোহরাব উদ্দিন’সহ প্রমুখ।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া, হোসেনপুর, করিমগঞ্জ, তাড়াইল, কটিয়াদি, মিঠামইন, নিকলি, ইটনা, বাজিতপুর এর হোমিওপ্যাথিক চিকিৎসকগন উপস্থিত ছিলেন।