কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দ্বীন ইসলাম নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় নিহতের বড় ভাই খাইরুল ইসলাম গুরুতর আহত হয়েছে।
শনিবার (৪ জুন) সকালে দুই ভাই অন্যের ধানি জমিতে চুক্তি ভিত্তিক কাজ করতে যায়। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দ্বীন ইসলাম মারা যান এবং খাইরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উল্লেখ্য, নিহত দ্বীন ইসলাম এবং আহত খাইরুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার কামারকোনা গ্রামের আ: আওয়ালের ছেলে।