বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

বিস্ফোরণের ঘটনায় লাইভ করার সময় মারা গেছেন কুলাউড়ার অলিউর 

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
বিস্ফোরণের ঘটনায় লাইভ করার সময় মারা গেছেন কুলাউড়ার অলিউর 
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় নিহত অলিউরের বাড়ীতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশেপাশের বাতাস। ডিপোতে আগুনের ঘটনায় নিজের ফেসবুক আইডিতে লাইভ করার সময় এ  তরুণের মৃত্যু হয়।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্রগামের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটে।
সরজমিনে অলিউরের বাড়ীতে গিয়ে দেখা যায়, অলিউলের স্বজনরা কান্নাকাটি করছেন। তার বাবা কয়েকজন নিকট আত্নীয় নিয়ে  লাশ আনতে চট্রগ্রাম গিয়েছেন।
এদিকে বাড়ীতে অবস্থানরত স্বজনরা লাশের অপেক্ষা করছেন। এর আগে সকালে পরিবারের কাছে খবর আসে অলিউর মারা গেছে। তার মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভাগ্য বদলে ৩/৪ মাস পূর্বে চট্টগ্রামে যাওয়া বড় ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ বাবা আশিক আলী।
নিহত অলিউর রহমানের চাচা সুন্দর আলী  জানান,  আমার বাতিজা  আগুনের ঘটনায় নিখোঁজ ছিলেন। সকালে আমরা তার মৃত্যুর  বিষয়টি নিশ্চিত হয়েছি।
নিখোঁজ অলিউর রহমান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্ৰামের আশিক মিয়ার ছেলে। সে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শ্রমিকের কাজ করতেন।
অলিউর রহমানের সহকর্মী রুয়েল আহমদ জানান, আমরা এই সময়টাতে খাবারের জন্য ডিপো থেকে চলে আসলেও  ফেসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে থেকে যায়। তার লাইভ ভিডিও দেখলেই সবকিছু বুঝা যাবে। রুয়েল আহমদ আরোও বলেন, আগুন লাগার পর  বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছিল। এ ঘটনার  ভয়াবহতা ছিল অনেক। বিস্ফোরণের ঘটনায় ডিপোর ভেতরে থাকা কেউ বেঁচে থাকার কথা নয়। মূলত আগুনের বিস্ফোরণে অলিউর মারা গেছে।
চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রাত ২টার দিকে ফেসবুক লাইভকারী তরুণ অলিউর রহমানের লাশ আসে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com