বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

খাগড়াছড়িতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আল-মামুন, খাগড়াছড়ি
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশৃঙ্খলার চেষ্টা করা হলেই প্রতিরোধ করা হবে

খাগড়াছড়িতে আওয়ামীলীগের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের উপর “বিএনপি যুবদল ছাত্রদলের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা,সদর ও পৌর যুব লীগ।

সোমবার (৬ জুন ২০২২) সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের শাপলা চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বিশৃঙ্খলার চেষ্টা করা হলেই প্রতিরোধ করা হবে। জনগণের জান মালের নিরাপত্তা দেওয়াসহ কোন ধরনের সহিংতার উদ্দেশ্য অবরোধ মানা হবে না বলে নেতাকর্মীরা হুশিয়ারী জানান। এ সময় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিএনপি ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান নেতারা।

বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, মংক্যচিং চৌধুরী,নূর হোসেন চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,পার্থ ত্রিপুরা জুয়েল, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আজম,আওয়ামীলীগ নেতা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা,খোকনেশ্বর ত্রিপুরা,নিলোৎপল খীসা,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, সাবেক ছাত্রনেতা টিকো চাকমাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com