বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

পাকুন্দিয়ায় রাইস মিলের নিবন্ধন নবায়ন না থাকায় ২০ হাজার টাকা জরিমানা

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় রাইস মিলের নিবন্ধন নবায়ন না থাকায় ২০ হাজার টাকা জরিমানা

নিবন্ধন নবায়ন না করার দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার মায়ের দোয়া অটো রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (৬ জুন) দুপুরে এ জরিমানা করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই রাইস মিলটি নিবন্ধন নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী আজ সোমবার দুপুরে অভিযান চালান। এ সময় নিবন্ধন নবায়ন না করার বিষয়টি নিশ্চিত হন তিনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান আলী মিয়া, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (ওসি এলএসডি) এনায়েত করিম, পাকুন্দিয়া থানার এসআই মহাসিনসহ একদল পুলিশ।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, নিবন্ধন নবায়ন না থাকায় ১৯৫৬ এর ৬ ধারায় ওই রাইস মিলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে নিবন্ধন নবায়ন করার জন্য এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com