সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে পুলিশের অভিযানে ২ গাঁজা ব্যবসায়ীসহ আটক ৩

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে পুলিশের অভিযানে ২ গাঁজা ব্যবসায়ীসহ আটক ৩
কিশোরগঞ্জের হোসেনপুরে পুলিশের পৃথক অভিযানে গাঁজা গাছ সহ দুই গাঁজা ব্যবসায়ী ও এক ডাকাত গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
জানা যায়, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ মাসুদ আলম এর নেতৃত্বে এসআই মাহমুদুল হাসান, এসআই শরিফুল ইসলাম, এসআই সুশান্ত চন্দ্র সরকার, এএসআই মোহাম্মদ আলী জিন্নাহ, এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় সকাল ০৭.৪৫ ঘটিকায় দুই কেজি গাঁজা সহ ০৮ (আট) টি মাদক মামলার আসামী মাদক সম্রাট বিপুল মিয়া(৩০), পিতা-আ: জলিল, সাং-দক্ষিন জাহাঙ্গীরপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করিয়া তাহার বিরুদ্ধে হোসেনপুর থানার মামলা নং-০৬, তাং-০৯/০৬/২০২২ ইং, ধারা: ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়।
অপরদিকে রাত ০৩.২০ ঘটিকার সময় ঢেকিয়া (মীরপাড়া) এলাকায় অভিযান চালিয়ে চাষকৃত ০৩ টি গাঁজা গাছ (যাহার মধ্যে একটি গাছ লম্বা অনুমান ০৬ ফুট ০৬ ইঞ্চি, আরেকটি ০৫ ফুট এবং অন্যটি ০৪ ফুট ০৪ ইঞ্চি) সহ মাদক ব্যবসায়ী মো: খলিলুর রহমান, পিতা-মৃত খুরশিদ মিয়া, সাং-ঢেকিয়া (মীরপাড়া), থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করিয়া তাহার বিরুদ্ধে হোসেনপুর থানার মামলা নং-০৫, তাং-০৯/০৬/২০২২ ইং, ধারা: ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৮(ক) রুজু করা হয়।
একই তারিখ মেছেড়া গ্রামের চরবন্দের বাজার হইতে ডাকাতি ও অপহরণ মামলার ০৩ (তিন) টি ওয়ারেন্টভূক্ত কুখ্যাত ডাকাত ও অপহরণকারী দুলাল মিয়া(৫৫), পিতা-মৃত মইচ উদ্দিন, সাং-জিনারী, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম জানান, গ্রেফতারকৃত সকল আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তিনি আরও বলেন এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com