বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি করায় স্কুলছাত্র আটক

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি করায় স্কুলছাত্র আটক
নওগাঁর মহাদেবপুরে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় পল্লব কুমার মোহন্ত নামে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ জুন) রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে রাত ২টার দিকে অভিযুক্ত স্কুলছাত্রকে থানায় নিয়ে আসে।
আটক পল্লব কুমার মোহন্ত সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামের পরিমল কুমার মহন্তের ছেলে। পল্লব কুমার মোহন্ত সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, দু’দিন আগে পল্লব কুমার মোহন্ত তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) কে কটূক্তি করে ফেসবুকে একটি ভিডিওতে মন্তব্য করে। তার কটূক্তিপূর্ণ মন্তব্য ফেসবুকে ভাইরাল হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরাসহ ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে ও পল্লব কুমার মোহন্তকে গ্রেপ্তারের দাবিতে মিছিল করেন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজম উদ্দিন মাহমুদ জানান, আটক পল্লব কুমার মোহন্তের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে রবিবার (১২ জুন) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান মিলন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে অভিযুক্ত স্কুলছাত্রকে আটকের বিষয়টি নিশ্চিত করে সকলকে আইনের প্রতি আস্থা রাখতে বলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com