আজ সোমবার (১৩ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাকুন্দিয়া এর আয়োজনে তথ্য পদ্ধতি, উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এই সময় সেমিনার প্রশিক্ষণ নিতে আগত কৃষকদের মাঝে কৃষি বিষয়ক দিক নির্দেশনামূলক আলোচনা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর-ই-আলম। উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আবদুস ছাত্তার।
কৃষি উপসহকারী আমিনুল হক শামীমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মাহবুবুর রহমান প্রমুখ।
বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৫০জন কৃষক সেমিনারে অংশগ্রহণ করেন।