মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

কিশোরগঞ্জে তিন ছিনতাইকারী গ্রেফতার

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে তিন চিন্তাইকারী গ্রেফতার

কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

মঙ্গলবার (১৪ জুন) জেলা শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা হতে একটি চাপাতি’সহ জনসংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের এই তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

ছিনতাইকারী গ্রেফতারের পর র‌্যাব-১৪, সিপিসি-২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় তাদের কাছে গোপন সংবাদ ছিল যে, একটি ছিনতাইকারী চক্র কিশোরগঞ্জ জেলার সদরের বিভিন্ন এলাকায় গভীর রাতে ইজিবাইক ছিনতাই, যাত্রা পথে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল ও স্বর্ণলংকার ছিনিয়ে নেওয়া’সহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য এই চক্রের উপর র‌্যাব নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।  

এ প্রেক্ষিতে আজ বিকেলে সাড়ে তিন ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা হতে মো: ফাহিম (১৬), পিতা-মোঃ শাহিন মিয়া, সাং-মাইজখাপন, থানা ও জেলা-কিশোরগঞ্জ, মোঃ হরযত আলী (১৭), পিতা-মৃত আ: রহমত দুলাল, মাতা-নুরজাহান ও মোঃ জুবায়ের (১৭), পিতা-আলমগীর, মাতা-হারেছা বেগম, উভয় সাং- কলাপাড়া (মধ্যপাড়া), উভয় ইউপি-মহিনন্দ থানা ও জেলা-কিশোরগঞ্জদের’কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান এক প্রেস রিলিজে জানান, আসামীদ্বয় অপরাধের কথা স্বীকার করেছে। তারা এলাকায় দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে গভীর রাতে ভয়ভীতি দেখিয়ে ইজিবাইক, টাকা, স্বর্ণলংকার’সহ মূল্যবান সম্পদ ছিনতাই করতো। আজকেও ছিনতাইয়ের উদ্দেশ্যে বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়েছিল।

তিনি আরও জানান, ছিনতাইয়ের মতো অপকর্মের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com