মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

লালপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে
লালপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

নাটোরের লালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুন ২০২২) উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি). মোনোয়ারুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান প্রমুখ।

কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনকৃত নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ এই ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি সমস্যা চিহ্নিতকরণ ও প্রচারে করণীয়-সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করেন। যা আমাদের জীবন, সমাজ ও দেশকে বিশেষভাবে প্রভাবিত করছে।

কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, এনজিও, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, সংখ্যালঘু গোষ্ঠী সম্প্রদায় প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধি অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com