মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের ২৫তম পালাবদল অনুষ্ঠান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে
এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের ২৫তম পালাবদল অনুষ্ঠান

এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের ২৫ তম পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুন) কিশোরগঞ্জ জেলা শহরের হোটেল ক্যাসেল সালাম ইন্টারন্যাশনাল এ আয়োজন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান রুহুল মইন চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আব্দুল মতিন শিকদার ও সদ্য অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী। অনুষ্ঠানে নতুন বোর্ড এর সদস্যদের শপথ পাঠ করান এপেক্স বাংলাদেশের জেলা-১ এর গভর্নর এপেক্সিয়ান মোঃ আনোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানের চেয়ারম্যান ছিলেন এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের অতীত সভাপতি এপেক্সিয়ান মোল্লা খায়রুল নোমানী।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান শেখ পারভেজ উদ্দিন আহমেদ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশন ডাইরেক্টর এপেক্সিয়ান ড. এসএম হাসান আলী, ন্যাশনাল ইয়ুথ এন্ড সিটিজেনশিপ ডাইরেক্টর এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান, ন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান আনোয়ার হোসেন বাবু, ন্যাশনাল একশন ডাইরেক্টর এপেক্সিয়ান মনিরুল ইসলাম পান্না, ন্যাশনাল ট্রেজারার এপেক্সিয়ান ইশরাত জাহান হাসি, ন্যাশনাল প্রোগ্রাম চিফ কো-অর্ডিনেটর এপেক্সিয়ান এম সায়েম টিপু, জেলা-৩ গভর্নর এপেক্সিয়ান কামাল পাশা, জেলা-৪ গভর্নর এপেক্সিয়ান আবু হানিফ তুহিন, এপেক্স ক্লাব অব পল্লবীর প্রেসিডেন্ট এপেক্সিয়ান মাইনুল ইসলাম ও এপেক্স ক্লাব অব বারআওলিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান বিএম সোলাইমান, ক্লাবের ২০২২ বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ আনিসুর রহমান, সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান প্রফেসর সাদেকুর রহমান, অতীত সভাপতি এপেক্সিয়ান মোঃ শাকির আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ সাইফুল ইসলাম অপু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডাঃ মোঃ সালাহউদ্দিন, সেক্রেটারি এপেক্সিয়ান মোঃ রাশেদুল হক রবিন সহ অন্যান্য ক্লাব সদস্যগণ।

পালাবদল অনুষ্ঠানে বিদায়ী বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রফেসর সাদেকুর রহমান তার কর্ম বর্ষের সেরা এপেক্সিয়ান হিসেবে ডাঃ মোঃ সালাহউদ্দিন কে এওয়ার্ড প্রদান করেন, এছাড়া সেরা বোর্ড ডাইরেক্টর হিসেবে এপেক্সিয়ান রাশেদুল হক রবিন কে এওয়ার্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, এপেক্স বাংলাদেশ একটি আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন, যার একটি ইউনিট হল এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com