বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নওগাঁয় সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
নওগাঁয় সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

নওগাঁর মান্দায় সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ জুন) বিকেলে উপজেলার কয়াপাড়া কামাড় কুড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এই সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু বাক্কার সিদ্দিক। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন। সাঁতার প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। এছাড়াও প্রশিক্ষণার্থীদের মাঝে সাঁতারের পোষাক বিতরন করা হয়।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুস্থ্য শরীর গঠনে সাঁতারের কোন বিকল্প নেই। বন্যা প্রবন এলাকার মানুষদের জন্য সাঁতার জানা অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীরা সাঁতার শিখে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পাশাপাশি দেশ ও বিদেশে নিজেদের নাম উজ্জ্বল করতে পারবে। তাই শুধু শিক্ষার্থীরাই নয় সুস্থ্য ভাবে বেচে থাকতে হলে আমাদের সকলকে নিয়মিত সাঁতার চর্চা করা প্রয়োজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com