বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে দেড় হাজার ইয়াবা’সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২
  • ১২৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে দেড় হাজার ইয়াবা’সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে কিশোরগঞ্জে দেড় হাজার ইয়াবা’সহ এক মহিলা মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটকের সময় তার কাছ থেকে ১৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদকের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ও মাদক বিক্রির ৫৪৯০ টাকা জব্দ করা হয়। 

সোমবার (২০ জুন) র‌্যাব এক প্রেস রিলিজে জানায়, গোপন সংবাদে উক্ত মহিলা মাদক ব্যবসায়ীর উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী ছিল। আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ী সুমি আক্তার (২৭) দীর্ঘদিন যাবত এ ব্যবসায় জড়িত ছিল। সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের দরগাহ এলাকার মো: জুয়েল মিয়ার স্ত্রী। তার পৈতৃক নিবাস কিশোরগঞ্জ সদরের যশোদল মুসলিমপাড়ায়। তার পিতার নাম মৃত: মানিক মিয়া।  

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসবাদে সে এই কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com