বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরাতে অভিযান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরাতে অভিযান

কয়েক দিনের টানা বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিবছর এই বর্ষা মৌসুমে পার্বত্য জেলা বান্দরবানে পাহাড় ধসে বহু প্রাণহানির ঘটনা ঘটে আর সেই সঙ্গে ক্ষয়ক্ষতিও বৃদ্ধি পায় ।

২০ জুন (সোমবার) বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো.নাজমুল আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সদরের বিভিন্ন পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং মাইকিং করে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নিদের্শনা দেন।

এ সময় বান্দরবান সদরের হাফেজঘোনা, শৈলপ্রপাত, বনরুপা পাড়া, সিদ্দিকনগর, বালাঘাটা, কালাঘাটাসহ বিভিন্ন পাহাড়ের পাদদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘুরে ঘুরে হ্যান্ড মাইকে সর্তকতা বার্তা দিয়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে আহ্বান জানান।

সচেতনতা কার্যক্রম পরিচালনায় এ সময় বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার পুলক কান্তি বড়য়া, ফায়ার ফাইটার কায়সার মাহমুদসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন ফায়ার ফাইটার এবং সদস্যরা অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com