সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

সারাদেশে বন্যায় ৪২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে
সারাদেশে বন্যায় ৪২ জনের মৃত্যু

বন্যায় সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত মোট ৪২ জন মারা গেছেন।

বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরের ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে তিন জন এবং সিলেট বিভাগে ২১ জন মারা গেছেন।

এতে আরও বলা হয়, বজ্রপাতে ১৩ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১২ জন, সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন চারজন এবং মারা গেছেন একজন, বন্যার পানিতে ডুবে মারা গেছেন ২৩ জন। একই সঙ্গে অন্যান্য কারণে ছয় জন মারা গেছেন।

জেলা ভিত্তিক মারা যাওয়া তালিকায় রয়েছে ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় পাঁচ জন, জামালপুর পাঁচ জন, শেরপুরে তিন জন, লালমনিরহাট একজন, কুড়িগ্রামে দুই জন, সিলেট জেলায় ১৩ জন, সুনামগঞ্জে পাঁচ জন, মৌলভীবাজারে তিন জন রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com