বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

হাওরে ছাত্রলীগ নেতার মৃত্যু নিয়ে মানবন্ধন, আদালতে মামলা

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে
হাওরে ছাত্রলীগ নেতার মৃত্যু নিয়ে মানবন্ধন, আদালতে মামলা

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিবের (২৮) রহস্যজনক মৃত্যু কিছুতেই মানতে পারছে না তার পরিবার ও এলাকাবাসী। ঘটনার পরে নৌকাতে থাকা মাঝি ইরাজ মিয়া মৃত হাবিবুল্লার স্বজন ও স্থানীয়দের সামনে ঘটনার বিবরণ তুলে ধরলে তা মূর্হুতেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে এবং এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে পরিবার দাবি করে।

এ ঘটনায় সোমবার (২০ জুন) হাবিবুল্লাহ হাবিবের বাবা হোসনে আরা বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩৬৪/৩০২/২০১/৩৪ দ: বি: ধারায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলা নং- সিআর (১) ২০২২।

মামলায় মারিয়া ইউনিয়নের মৃত আ: জব্বারের ছেলে আজিজুল ইসলাম সুমন (৩০), হারুন অর রশীদের ছেলে সেলিম (৩১), খুদরত আলী’র ছেলে সোহেল রানা’র (২৩) নাম উল্লেখ করা হয়। নৌকাতে থাকা ১নং আসামী আজিজুল হক সুমনের পরিচিত (পঞ্চগড় জেলার বাসিন্দা) তিনজনকেও আসামী করা হয়।  

বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১১ টায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে পরিকল্পিত এই খুনের বিচার চেয়ে মানববন্ধন করেছে মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনতা ও দলীয় নেতাকর্মীবৃন্দ। মানববন্ধনে ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবীব’কে পরিকল্পিতভাবে হত্যার জন্য আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বক্তব্য রেখেছেন তার স্বজন ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। এ হত্যাকান্ডের সুষ্টু তদন্ত ও বিচার না পেলে আরও কঠিন কর্মসূচীর ঘোষণা দেয় উপস্থিত বক্তারা।

হাওরে ছাত্রলীগ নেতার মৃত্যু নিয়ে মানবন্ধন, আদালতে মামলা

মামলার বিবরণে জানা যায়, হাবিবুল্লাহ হাবিব মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ছিল। আসামীগণ তার প্রতি হিংসা ও শত্রুতা পোষণ করিত। যার জন্য ঘটনার দিন তার অনিচ্ছা স্বত্বেও বাড়ি হইতে ঘুরতে যাওয়ার কথা বলিয়া মিঠামইন নিয়া যায় এবং নৌকা দিয়া ঘুরিয়া রাত্র করিয়া ফেলে। তারা পূর্ব পরিকল্পিতভাবে তাহাদের হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তার শরীরে বগলের বাম হাতের বগল পর্যন্ত তরল দাহ্য পদার্থ ঢালিয়া শারীরিক নির্যাতন করিয়া ধাক্কা দিয়া নৌকা হইতে পানিতে ফেলে দেয়। শারীরিক নির্যাতন ও আঘাতের কারণে সে সাতার জানা স্বত্বেও পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। 

মামলার বিবরণে আরও জানা যায়, হাবিবের লাশ তোলার পর গলা, বুক, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে জখম পরিলক্ষিত হয়েছে। পেটে কোন পানি ছিল না। এতে সাক্ষীগণ ধারণা করেছে তাহাকে হত্যা করার পর পানিতে ফেলা হয়েছে। ঐদিন রাতে ছেলের বিষয়ে জানতে তার সাথে থাকা বন্ধুদের বাড়িতে গিয়া খোঁজাখুজি করেও কাউকে পাওয়া যায় নি এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিল।

হাওরে ছাত্রলীগ নেতার মৃত্যু নিয়ে মানবন্ধন, আদালতে মামলা

নিহত ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিব

করিমগঞ্জের সুতারপাড়ার বাবুল মিয়ার ছেলে মাঝি ইরাজ মিয়ার ভিডিও বক্তব্য থেকে জানা যায়, নৌকা করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে অবস্থানকালে সে পিছনে বসা ছিল। নৌকাতে চিৎকারের শব্দ শুনে সে জানতে পারে একজন যাত্রী পানিতে পড়ে গেছে। তাৎক্ষণিক সে নৌকা ঘুরিয়ে পানিতে পড়ে যাওয়া হাবিবুল্লাহকে উদ্ধারের চেষ্টা করিলে তার অপর বন্ধুদ্বয় মাঝিকে ভয় দেখিয়ে তাতে বাধা দেয় এবং আগে তাদেরকে পাড়ে ভিরাতে বলে। পরবর্তীতে মাঝি পাড় থেকে আরও লোকজন নিয়ে ঘটনাস্থালে গিয়ে হাবিবুল্লাহকে অনেক রাত পর্যন্ত খুঁজেও পায়নি।

মাঝির বক্তব্যে আরও জানা যায়, ইঞ্জিন স্টার্ট করার জন্য যে হেন্ডেল ছিল আসামীদের পাড়ে নামানোর পর সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অন্য নৌকা থেকে হেন্ডেল নিয়ে নৌকা স্টার্ট করে আরও লোকজন নিয়ে সে হাবিবকে খুঁজতে যায়।  

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জুন) সকালে হাবিবসহ সাত বন্ধু হাওরে ঘুরতে যায়। অলওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যা ৭টার দিকে ট্রলারে করে ফিরছিল তারা। ট্রলারে পাটাতনে চেয়ারে বসা ছিল হাবিব।

ঘটনার ৩৪ ঘণ্টা পর (১৬ জুন) হাবিবুল্লাহ হাবিবের মরদেহ প্রায় ৩ কিলোমিটার দূরে করিমগঞ্জ উপজেলার সূতারপাড়া ও নিকলী উপজেলার ভরাটির সীমান্তবর্তী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com