বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

নওগাঁয় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে
নওগাঁয় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন

নওগাঁয় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ জুলাই) বেলা ১১টায় এর উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক কামরুল আহসান, নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বক্তব্য রাখেন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে শহরের চকপাথুরিয়া এলাকায় কমিশনের অফিস চত্বরে জাতীয় পতাকা, দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং ফিতা কেটে দাপ্তরিক কার্যক্রম উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত এই কার্যালয়ে নওগাঁ ও জয়পুরহাট জেলায় কার্যক্রম পরিচালনা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com