বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ডেনমার্কের শপিংমলে বন্দুকধারীর হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
ডেনমার্কের শপিংমলে বন্দুকধারীর হামলা, নিহত ৩

ডেনমার্কে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় ওই বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সময় রোববার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানী কোপেনহেগেনের ফিল্ডস শপিংমলে এ হামলার ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোপেনহেগেন পুলিশের অপারেশন ইউনিটের প্রধান ইন্সপেক্টর সোরেন থমাসেন জানান, গ্রেফতার হওয়া ওই বন্দুকধারী ২২ বছর বয়সী যুবক।

তিনি বলেন, এখানে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে গুলিতে মোট কতজন মারা গেছেন তা আমরা এখনো সঠিক জানি না। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, এমন কোনো তথ্য বর্তমানে আমাদের কাছে নেই। ঘটনাটি তদন্তে আমরা কাজ করছি।

ঘটনার প্রত্যক্ষদর্শী লরিস হারম্যানসেন এক ডেনিশ সম্প্রচারমাধ্যমকে জানান, ঘটনার আগেই তিনি কেনাকাটার জন্য ফিল্ডস শপিংমলে যান। সঙ্গে তার পরিবার ছিল। তিনি যখন একটি পোশাকের দোকানে ছিলেন, তখন প্রথম গুলির আওয়াজ শুনতে পান। শব্দের তীব্রতা এতই ছিল যে মনে হচ্ছিল দোকানের পাশেই গুলি চালানো হচ্ছিল।

স্থানীয় বিভিন্ন ঘটনা ছবি চিত্র প্রকাশ করেছে। সেগুলোতে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কর্মকর্তারা ভারী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

এ হামলার পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, শপিংমলে নিষ্ঠুর হামলা চালানো হয়েছে। সেখানে অনেক পরিবার কেনাকাটা করছিল বা বাইরে খাচ্ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com