মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

হোসেনপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ 
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ  ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অন লাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। ২০২১-২২ অর্থবছরের রোপা আমন/২০২২-২৩ মৌসুমে উফসী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬০০ কৃষক  বিনামূল্যে বীজ ও সার পাবেন। 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এম এ হালিম, কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল, শ্রমীক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের নেতা হাকিম তানিম প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com