মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

হোসেনপুরে ব্রাহমা জাতের ষাঁড় দেওয়ান বাহাদুর

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
হোসেনপুরে ব্রাহমা জাতের ষাঁড় দেওয়ান বাহাদুর
রাত জেগে পাহাড়া, পশুর প্রতি সোহাগ ও মায়াবী যত্নে ৪৮ মাস তিলে তিলে বড় করা হয়েছে ব্রাহমা জাতের ষাঁড় দেওয়ান বাহাদুরকে।
কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের বড়বাড়ির বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক দেওয়ান বিগত ৪বছর ধরে দেওয়ান বাহাদুরকে লালন পালন করে আসছেন। ব্রাহমা জাতের বাছুরটি জন্মের পর থেকে রিস্টপুষ্ট থাকায় তাকে দেওয়ান বাড়ির নাম অনুসারে তাকে দেওয়ান বাহাদুর নাম রাখা হয়। কোনো প্রক্রিয়াজাত ছাড়াই পাকা কাঁঠাল, চিড়া, ভূসি, কলা, খেড় ইত্যাদি সাধারণ দেশীয় খাবার বাহাদুরকে দেয়া হয়।
৬ দাঁত বিশিষ্ট দেওয়ান বাহাদুরের  উচ্চতা সাড়ে ৫ ফুট এবং দৈর্ঘ্য ৮ ফুট। তার ওজন দাঁড়িয়েছে ৩৬ মন (১৪৪০ কেজি)।
দৈনিক দুবার গোসলের পর ফ্যানের বাতাশ দিলেই সে খানিকটা ঘুমিয়ে পড়ে। ষাঁড়টির মালিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক দেওয়ান জানায়, বর্তমানে গো খাদ্যের মূল্যের বৃদ্ধি পাওয়ায় ষাঁড় লালন পালন খুবই কষ্ট সাধ্য। আশা করছি রুচিশীল ক্রেতারা আমার পালিত ষাঁড়টি ক্রয় করতে আগ্রহ প্রকাশ করবে। দূর দুরান্ত থেকে ক্রেতারা  বাড়িতে এসে ১০ লক্ষ টাকা দাম হাঁকিয়েছেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুল মান্নান জানান, কিশোরগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় ষাঁড় দেওয়ান বাহাদুরকে কোরবানী হাটে বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। সম্পূর্ন দেশীয় খাবারে ষাঁড়টিকে বড় করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com