বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের পৃথক দুটি অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৪, সিপিসি-২ এক প্রেস রিলিজে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের ওপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী ছিল।

বৃহস্পতিবার (০৭ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদরের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হতে হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মো: জান্নাতুল ইসলাম (২৩) কে গ্রেফতার করা হয়। সে কিশোরগঞ্জ সদরের যশোদল মধুনগর এলাকার মো: সাহাবুদ্দিন ওরফে সনুভান্ডারী’র ছেলে।

অপর অভিযানে দুপুর ২টা ১০ মিনিটে ব্রাহ্মনকান্দি পূর্ব পাড়া এলাকা হইতে দুটি হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মো: হুমায়ুন (২৬) কে গ্রেফতার করে র‌্যাব। সে কিশোরগঞ্জ সদরের ব্রাহ্মণকান্দি পূর্বপাড়া গ্রামের হাবিবুর রহমান হাবীবের ছেলে।

কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, একটি চৌকশ আভিযানিক দল নিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। 

তিনি আরও জানান, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।

প্রেস রিলিজ তথ্য মতে, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com