বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সালাম, সম্পাদক পান্না

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সালাম, সম্পাদক পান্না
মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম এ সালাম ও সাধারণ সম্পাদক পদে পান্না দত্ত নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর আড়াইটায় ব্যালটের মাধ্যমে ভোটগ্ৰহণ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। ভোটগ্ৰহণ শেষ নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী রমা কান্ত দাশ গুপ্ত। 
সভাপতি পদে এম এ সালাম (চ্যানেল আই) ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পান্না দত্ত (ডিবিসি নিউজ) নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে মো. নুরুল ইসলাম শেফুল (দৈনিক দেশ), অশোক কুমার দাশ (ডেইলি অবজারভার), যুগ্ম সম্পাদক পদে এস এম মেহেদী হাসান (আমাদের অর্থনীতি), মাহবুবুর রহমান রাহেল (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক পদে আফরোজ আহমদ (যমুনা টিভি) ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য পদে নুরুল ইসলাম (সমকাল), মামুনূর রশীদ (মুক্তকথা), শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সালেহ এলাহী কুটি (দেশ টিভি), পার্থ সারথী পাল (দৈনিক ডেসটিনি) নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে শাহ অলিদুর রহমান (সময় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সালাহ উদ্দিন ইবনে শিহাব (পূর্বদিক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আব্দুর রব (আজকের পত্রিকা) নির্বাচিত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com