বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রস্তুতি সম্পন্ন, জামাত ৯টায়

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে
শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রস্তুতি সম্পন্ন, জামাত ৯টায়

দেশের সর্ববৃহ ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে। প্রতিবছরই লাখো মুসল্লি এ মাঠে জমায়েত হয়। ঈদ-উল আযহার ঈদ জামাতকে সুষ্ঠু ও নিরাপদ করতে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভা কাজ করে যাচ্ছে।

আসন্ন পবিত্র ইদ-উল আযহাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিবারের ন্যায় এবারেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। ২০১৬ সালের ভয়াবহ জঙ্গি হামলাকে লক্ষ্য রেখে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে পুলিশ প্রশাসন।

পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানান, এখন পর্যন্ত কোনো ধরণের হুমকি নেই। যেকোন ধরণের সমস্যা মোকাবেলা করার সক্ষমতা আমাদের রয়েছে। সবাই যেন নির্বিঘ্নে ঈদের নামায আদায় করতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

এবার অনুষ্ঠিত হবে ১৯৫তম ঈদ-উল-আযহার জামাত। জামাত শুরু হবে সকাল ৯টায়। জামাত পরিচালনা করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ। 

জামাতের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়গুলো দেখতে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র’সহ বিভিন্ন কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছেন। 

এরই মধ্যে মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করাসহ শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ শেষ হয়েছে। সংস্কার করা হয়েছে ওজুখানা এবং টয়লেট। প্রস্তুত রাখা হয়েছে বহুসংখ্যক স্বেচ্ছাসেবক ও কয়েকটি মেডিক্যাল টিম। দূর-দূরান্তের মুসুল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে রেল কর্তৃপক্ষ। এবারও শোলাকিয়ায় লাখো মানুষের ঢল নামবে বলে আশা করছে স্থানীয়রা।

তবে করোনা থেকে সতর্কতার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। তিনি সাংবাদিকদের জানান, শুধুমাত্র জায়নামাজ ছাড়া ঈদগাহে কিছু আনা যাবে না। মোবাইল ফোন ও ছাতাও আনা যাবে না। এসময় তিনি সকলকে মাস্ক পড়ারও পরামর্শ দিয়েছেন। 

জনশ্রুতি আছে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি এক সাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com