বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

বৃহত্তম ঈদ জামাতের জন্য প্রস্তুত গোর-এ-শহীদ বড় ময়দান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
বৃহত্তম ঈদ জামাতের জন্য প্রস্তুত গোর-এ-শহীদ বড় ময়দান

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে দেশের বৃহত্তম ঈদুল আযহার জামাত আয়োজনের সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রস্তুত রয়েছেন পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যগণ। ইতোমধ্যে পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণসহ ঈদগাহের পরিস্কার পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

প্রায় ২২ একর আয়তনের এই বিশাল গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদগাহে এবার বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুরসহ পার্শ্ববর্তী নীলফামারী ও জয়পুরহাট জেলার লাখ লাখ মুসল্লি ঈদুল আযহার জামাতে শরিক হবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

দিনাজপুর সদর-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হ্ইুপ ইকবালুর রহিমের ব্যক্তিগত প্রচেষ্টা এবং পরিকল্পনায় দেশের বৃহত্তম দৃষ্টিনন্দন ঈদগাহ মিনার ও ঈদগাহ মাঠ নির্মাণ করা হয়। ৫২ গম্বুজের ঈদগাহে ২ প্রান্তের মিনার ৬০ফুট এবং মাঝখানের ২টি মিনার ৫০ ফুট উচ্চতা। ইমাম দাড়ানোর স্থান মেহেরাবের গম্বুজের উচ্চতা ৪৭ ফিট। এর সঙ্গে রয়েছে ৪৯টি গম্বুজ। ৫১৬ ফুট দৈর্ঘের ৩২টি আর্চ নির্মান করা হয়েছে। পুরো মিনার সিরামিক ইটে নির্মিত এবং প্রতিটি গম্বুজ ও মিনারে নয়নাভিরাম লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে।

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি সাংবাদিকদের জানান, এবারে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

২০১৭ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫২ গম্বুজের বিশাল ঈদগাহ মাঠে করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে ঈদুল ফিতর ও ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com