বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

মৌলভীবাজার জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয় সেমিনার ও সংবর্ধনা

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
মৌলভীবাজার জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয় সেমিনার ও সংবর্ধনা
মৌলভীবাজার জেলার শিক্ষা মান উন্নয়ন বিষয়ক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭জুলাই) ৩টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ এর সহযোগী অধ্যাপক ও  রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রাফি উদ্দিন নিজাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ মুহিবুর রহমান, দৈনিক পূর্বদূত পত্রিকার স্টাফ রিপোর্টার কামাল উদ্দিন। এসময় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বুয়েট, কুয়েট, চুয়েট, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন ইনফিনিটি ম্যাথ সেন্টার এর পরিচালক আহমদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, নবম শ্রেণির তাওসীফ হামিদ আবির, বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মাহফুজুর রহমান মাহি, মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ তিতাস দাশ তীর্থ।
অনুষ্ঠানে বক্তারা মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা কেনো উচ্চ শিক্ষায় পিছিয়ে তার বিভিন্ন কারণ ও কিভাবে তা থেকে উত্তোরণ হওয়া যায় কিভাবে মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দিকে ধাবিত করা যায় তার বিষয় আলোচনা করেন।
বক্তারা আরো বলেন, মৌলভীবাজার জেলার যারা উচ্চ শিক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে তাদের সবাইকে নিয়ে একটি ছাত্রকল্যান পরিষদ গঠন করে মৌলভীবাজার জেলায় এরকম সেমিনার করার আগ্রহ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য ইনফিনিটি ম্যাথ সেন্টার মৌলভীবাজার এর পক্ষ থেকে মেডিকেল, পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এবং বিভিন্ন মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজার জেলা হতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বার্বিক সহযোগিতা করে ইনফিনিটি ম্যাথ সেন্টার মৌলভীবাজার। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জ.বি.।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন শাহিন মিয়া ও গীতা পাঠ করেন তুষার চন্দ্র রায়। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com