বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

নওগাঁয় তরুণীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় মামলা, কারাগারে যুবক

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
নওগাঁয় তরুণীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় মামলা, কারাগারে যুবক

নওগাঁর মহাদেবপুরে এক তরুণীর আপত্তিকর ছবি ফেজবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজু আহমেদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) ভোরে অভিযুক্ত রাজু আহম্মেদকে নওহাটা মোড় এলাকা থেকে আটক করা হয়েছে। তিনি উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দনারায়নপুর গ্রামের হায়দার আলী মন্ডলের ছেলে। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এর আগে রবিবার (১৭ জুলাই) রাতে বাদি হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মহাদেবপুর থানায় পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগি ওই তরুণী।

নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১৮ সালে মাস্টার্স পাশ করা ওই তরুণীর বড় বোন জানান, কলেজে পড়ার সময় তার বোনের সাথে রাজু প্রেমের সম্পর্ক গড়ে তুলে মোবাইলফোনে তার কিছু ছবি তুলে রাখে। ছবিগুলো সুপার এডিট করে অশ্লীলভাবে তৈরি করে ম্যাসেঞ্জারে পাঠিয়ে তার বোনকে কুপ্রস্তাব দেয়। এতে তার বোন রাজি না হলে কয়েকটি ছবি রাজু তার নিজের ফেসবুক একাউন্টে পোষ্ট করে।এছাড়া বেশ কিছু ছবি তার ছোট ভাইয়ের মোবাইলে পাঠিয়ে তাকেও নানা ভাবে হুমকি দেয়।

বিষয়টি নিয়ে কথা হলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, ভোরেই অভিযুক্ত রাজুকে নওহাটা মোড় এলাকা থেকে আটক করা হয়েছে। তার মোবাইলফোন জব্দ করা হয়েছে। সেখানে ওই তরুণীর সুপার এডিট করা অশ্লীল ছবি পাওয়া গেছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com