মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে ইউএনও’র সংবাদ সম্মেলন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
তাড়াইলে ইউএনও’র সংবাদ সম্মেলন

‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩য় পর্যায়ে ২য় ধাপে নির্মিত ঘর প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২১জুলাই ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিতরণ উদ্বোধন উপলক্ষে সারা দেশের ন্যায় সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীন।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে জানানো হয়, উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের হালুয়াপাড়া এলাকায় নবনির্মিত আধা-পাকা ঘর দুইশতক জমিসহ ভূমিহীন ও গৃহহীন ১৯ টি পরিবারের মাঝে সনদসহ উপহার দেওয়া হবে। বৃহস্পতিবার ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। গৃহহীন এসব পরিবার অপেক্ষার প্রহর গুনছেন নিজেদের স্বপ্নের ঘরে ওঠার জন্য। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাস ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব, উপজেলা প্রকৌশলী যোবায়ের হোসেন, জাওয়ার ইউপির চেয়ারম্যান এমদাদুল হক রতন, তালজাঙ্গা ইউপির চেয়ারম্যান আবু জাহেদ ভূঁইয়া, তাড়াইল-সাচাইল সদর ইউপির চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদসহ স্থানীয় গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com