বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নিকলী হাওরে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে
নিকলী হাওরে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে আজ শুক্রবার সকাল প্রায় ১১টায় এক পর্যটক হাওরের বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম মোঃ আকাশ (২৬) সে মাদারীপুর জেলার কালকিনি থানার রাজদী গ্রামের রেজাউল করিমের পুত্র বলে জানা যায়।

থানা সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২২ জুলাই) সকালে নিহত আকাশ(২৬), তুহিন (২৬), হাসিব (২৪), তিন বন্ধু মিলে ঢাকা থেকে কিশোরগঞ্জের নিকলী কুর্শা হাওরে তিন রাস্তার মোড়ে আসেন। এখানে তাদের মোটর বাইক রেখে নিকলী -গুরুই রাস্তায় বর্ষার পানিতে বন্ধুরা মিলে জলকৈলিতে মেতেছিল। হঠাৎ পা পিছলে গেলে গভীর জলে তিন বন্ধু ডুবে যায়।

ঘটনা দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা মুমূর্ষ অবস্থায় তুহিন ও হাসিব কে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আকাশ নিখোঁজ থাকায় নিকলী উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট এসে আকাশকে হাওরের পানির নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ মুনসুর আলী আরিফ জানান, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে,তারা আসলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com