বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কিশোরগঞ্জ আঞ্চলিক কমিটির

মো: আবদুল্লাহ আল মামুন (পলাশ)
  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছে অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কিশোরগঞ্জ আঞ্চলিক কমিটি। 

শুক্রবার (২২ জুলাই) নব গঠিত কমিটির সকল সদস্যবৃন্দ টুঙ্গী পাড়ায় অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে মনে প্রাণে লালন, বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন কে ব্যাংকিং খাতে স্থায়ী প্রতিষ্ঠা করণে, ব্যাংকিং সেক্টরে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখতে তারা সব সময় কাজ করে যাবে।

তারা আরও জানায়, সর্বোপরি সাধারণ অফিসারদের ন্যায্য দাবী আদায়, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে, ব্যাংকের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা ও ব্যাংকিং উন্নয়নে কাজ করাই স্বাধীন ব্যাংকার্স পরিষদ এর মূল লক্ষ ও উদ্দেশ্য৷

এর আগে বুধবার (২০ জুলাই) অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কিশোরগঞ্জ আঞ্চলিক কমিটি গঠন করা হয়। অগ্রণী ব্যাংক কটিয়াদী শাখার মো: ছাইদুর রহমান কে সভাপতি ও মির্জাপুর শাখার ওবায়দুল হক কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন তারা।

অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি মো: জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমাান জুয়েল আগামী ১ (এক) বছরের জন্য এ কমিটি’র অনুমোদন দেয়।

বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কিশোরগঞ্জ আঞ্চলিক কমিটির

আগামী ১ বছর সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন, সহ-সভাপতি করিমগঞ্জ শাখার শাহাদাৎ হোসেন লিটন, পিরিজপুর বাজার শাখার মো: এমদাদুল হক ভূঁইয়া, কটিয়াদী বাজার শাখার মো: ওয়াহিদুজ্জামান খান, মির্জাপুর শাখার মো: মাসউদুর রহমান ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখার মো: আজহারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নিকলী শাখার ওয়ালীউল্লাহ ও মো: নূরুল হুদা। সাংগঠনিক সম্পাদক পদে কুলিয়ারচর শাখার মো: মশিউর রহমান, মির্জাপুর শাখার মো: আতিকুর রহমান রিপন ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখার মো: আনোয়ার হোসেন। অর্থ সম্পাদক হোসেনপুর শাখার টিটু ইসলাম, দপ্তর সম্পাদক কটিয়াদী বাজার শাখার দেবব্রত পাল, প্রচার সম্পাদক নিকলী শাখার মো: আব্দুল হাকিম, ক্রীড়া সম্পাদক মো: শহীদুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক নিকলী শাখার মো: আনোয়ার জাহান, সমাজ কল্যাণ সম্পাদক নিকলী শাখার শামীম আহমেদ, আইন সম্পাদক ভৈরব শাখার মো: নাজমুল হুদা, সাহিত্য সম্পাদক কিশোরগঞ্জ শাখার মো: মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক মির্জাপুর শাখার সৈয়দ জামিল হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক মঠখোলা শাখার মো: জামাত উল্লাহ।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, মঠখোলা শাখার ফারজানা সুলতানা, করিমগঞ্জ শাখার মো: রেজাউল করিম, রাকিবুল মাহমুদ, হোসেনপুর শাখার মো: এনামুল হক ও বাজিতপুর শাখার মো: তাজুল ইসলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com