বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

সন্ধ্যায় দোকানিকে মারধর, রাতে মালামাল লুটপাট

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে
সন্ধ্যায় দোকানিকে মারধর, রাতে মালামাল লুটপাট
কিশোরগঞ্জের হোসেনপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যায় এক দোকানিকে মারধর করে সে রাতেই দোকানের মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সাত জনকে অভিযুক্ত করে ভৃক্তভোগী মো. শফিকুল ইসলাম বাবুল বৃহস্পতিবার (২১ জুলাই) হোসেনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার চরবিশ্বনাথপুর গ্রামের আ. মোতালিবের ছেলে আমজাদ হোসেন, আ. কদ্দৃছ, কুদরত আলী, ইদ্রিছ আলী, আক্কাছ আলী, আমজাদ হোসেনের ছেলে নয়ন মিয়া, আফির উদ্দীনের ছেলে মফিজ মিয়া। এর আগে গত (২০ জুলাই) বুধবার হোসেনপুর বাজারের ধানমহাল রোডের ‘বাংলাদেশ সাউন্ড সিস্টেম’ নামক দোকানে এসব ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে দোকানি শফিকুল ইসলাম বাবুলের সাথে দীর্ঘ দিন যাবত পারিবারিক মনোমালিন্য চলছিলো। এ সুত্র ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তরা তার দোকানে প্রবেশ করে তাকে গালাগাল ও মারধর করে। পরে একই দিন রাতে তারা দোকানের তালা ভেঙে উত্তর পাশের টিনের  বেড়া খুলে নগদ ৫০ হাজার টাকা সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার সাউন্ড সিস্টেমের মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে শফিকুল ইসলাম বাদল জানান, তারা তাকে সর্বশান্ত করার জন্যই ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল লুট করে নিয়ে গেছে। তাকে নানা ভাবে হুমকিও দিচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com