রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ শুরু হয়েছে। এ উলপক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া ও ক্ষেত্র সহকারী শফিকুল ইসলামসহ পাকুন্দিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী।

সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া জানান, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। ইলিশ উৎপাদনে প্রথম এবং অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ তৃতীয়।

তিনি আরও জানান, ২৩-২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলায় বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এর মধ্যে সাংবাদিক সম্মেলন ও ব্যাপক প্রচার প্রচারণার পাশাপাশি পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে মত বিনিময় সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, চাষি ও সুফলভোগীদের মধ্যে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণের আয়োজন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com